আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-০৮ (ঈশ্বরগঞ্জ) আসনে নৌকা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দৈনিক আজকালের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক, কবি , প্রাবন্ধিক এবং মানবাধিকারকর্মী আতিক আজিজ ।
২০ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে উচ্ছ্বসিত গণমাধ্যমকর্মীরা তার কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আমি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে,
ময়মনসিংহ-০৮ আসনে নৌকা প্রতিক নিয়ে, প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার এই আসনটি মূলত আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, তদসত্ত্বেও এখানকার জনগনের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি অনেক কম।
আওয়ামীলীগ সরকারের ১৫ বছর অতিবাহিত হলেও এ আসনে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা এমপি ছিল না। কারণ এ আসনে বিগত দুইটি জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীকে মনোনয়ন না দিয়ে, ১৪ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়।
ফলে ঈশ্বরগঞ্জ উপজেলাবাসীর যে প্রত্যাশা ছিল, সে অনুযায়ী প্রাপ্তি আশানানুরূপ ভাবে প্রতিফলিত হয়নি। এর অন্যতম কারন হল, জাতীয়পার্টির প্রার্থী ঈশ্বরগঞ্জের স্থায়ী বাসিন্দা নন। তিনি পার্শ্ববর্তী গৌরীপুরের বাসিন্দা। তাই এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনের জনগণেনর প্রত্যাশা দলীয় সভানেত্রী জননেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয় দিয়ে জনগনের সেবা করার সুযোগ দিবেন। আমি আশা করছি, জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসনের উন্নয়নে, জনগণের খাদেম হিসেবে মনোনয়ন দিবেন।
উল্লেখ্য, সম্পাদক আতিক আজিজ দৈনিক আজকালের সংবাদ পত্রিকাটি সম্পাদনার পাশাপাশি এফআইআর অনলাইন টিভির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইস্টিশন মিডিয়া লিঃ- এর ব্যবস্থাপনা পরিচালক ও ইস্টিশন প্রকাশন- এর প্রধান নির্বাহী।
তিনি একজন পরিবেশ বান্ধব মানুষ। পরিবেশ বিপর্যয় রোধ ও ভারসাম্য রক্ষার অঙ্গীকার নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি। বর্তমানে তিনি সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

আতিক আজিজ ১৯৯৩ থেকে সাংবাদিকতার সাথে জড়িত। ২০১০ সালে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন, কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক এবং ২০০০ সালে ভারতের কলকাতা থেকে, কবিতায় অসামান্য কৃতিত্বের কারণে নেতাজী সুভাষ বসু সম্মাননা পদক লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় অসংখ্য সম্মাননা লাভ করেন । ১/১১এর সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখায় তিনি নির্যাতিত হয়েছেন।
বঙ্গবন্ধুর আদর্শ লালন ও ধারণ করা আতিক আজিজ একজন কবি, প্রাবন্ধিক। তিনি বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। তার সম্পাদনায় প্রকাশিত হয় ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন ‘কাঁচামাটি’। তার প্রকাশিত গ্রন্থ ২৩ টি । তার মধ্যে -বাতাসের মুদ্রাদোষ, ভেতরে নীরব যাত্রী, মেঘ বালিকা, সমুদ্রের বুকে প্রিয়তমেষু, মেঘভাঙা পাহাড়ী জোৎস্না, তেঁতুল গাছে ভয়ংকর ভূত,ঝিলিমিলি, রূপকথার নামতা,ছোটদের নজরুল, নজরুল কাব্যে প্রেম, আধুনিক সাহিত্য, রবীন্দ্রনাথের কাব্য সাধনা, বঙ্কিমচন্দ্র, জনক আমার স্বাধীনতা, চির ভাস্বর বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে জানো, বাঙালি জাতীয়তাবাদ ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, পূর্ব দেয়ালে নোনাজল (উপন্যাস), আপনজন (নাটক), সংবাদ লেখার কলাকৌশল, টিভি সাংবাদিকতা ইত্যাদি ।
নানাবিধ গুনে গুণান্বিত হওয়া সত্বেও আতিক আজিজ একজন অতিসাধারণ, প্রতিবাদী এবং প্রতিশ্রুতিশীল পরিশ্রমী মানবিক মানুষ । তাই ময়মনসিংহ-০৮ তথা ঈশ্বরগঞ্জের মানুষ, তাকেই এমপি হিসেবে দেখতে চায়।
সরেজমিনে ইশ্বরগঞ্জ গিয়ে আতিক আজিজ সম্পর্কে যা জানা যায়, তিনি ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাকনহাটি দক্ষিণ গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট নাট্যশিল্পী মরহুম আজিজুর রহমান এবং মাতা মরহুম খোদেজা খাতুন। ৬ ভাই ৪ বোনের মধ্যে তিনি অষ্টম। ভাইদের মাঝে তিনি পঞ্চম। ছাত্র জীবনে আতিক আজিজ খুব মেধাবী ছাত্র ছিলেন। প্রাথমিক বিদ্যালয় হতে তিনি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ১৯৯৩ সালে প্রথম বিভাগ পেয়ে এসএসসি উত্তীর্ণ হন। ১৯৯৫ সালে ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ হতে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এইচ এসসি ও একই ডিগ্রি কলেজ হতে ১৯৯৭ সালে ২য় বিভাগ পেয়ে বিকম পাশ করেন। ২০০০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে এম কম শেষ করেন। আতিক আজিজ ছাত্র জীবনে বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। তিনি ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ২ বার বিপুল ভোটে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন।
Leave a Reply