শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুরি হিসেবে ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৬১ বার

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আগামী বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হবে এ চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা।
সংবাদমাধ্যম অনুযায়ী, উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়ান কম্পিটিশন বিভাগে শর্মিলার সঙ্গে বিচারক হিসেবে থাকবেন আরও চারজন। তারা হলেন রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার।
ঢাকা চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ২০ থেকে ২৮ জানুয়ারি উৎসব চলাকালে ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর। উৎসবে উপস্থিত থাকবেন তিনি। এশিয়ান কম্পিটিশন বিভাগে জমা পড়া সিনেমাগুলো দেখে বিচারক হিসেবে তার রায় জানাবেন।
শর্মিলা ঠাকুর ছাড়াও এবারের ঢাকা উৎসবে দেখা যাবে বিশ্ব চলচ্চিত্রের একাধিক খ্যাতিমান ব্যক্তিত্বকে। উৎসবে চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস নিতে ঢাকায় আসবেন ‘চিলড্রেন অব হ্যাভেন’-খ্যাত ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি। আরও দুটি মাস্টারক্লাস নেবেন পশ্চিমবঙ্গের নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের চলচ্চিত্র বিশেষজ্ঞ শি চুয়ান।
এবার ঢাকা উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে স্থান পাওয়া সিনেমাগুলো থেকে সেরা সিনেমা, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও চিত্র গ্রাহক নির্বাচন করবেন তারা।
চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে ১৯৯২ সাল থেকে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে উৎসব আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। আসন্ন ২২তম আসরে থাকছে ৭৫টি দেশের ২৫০টির বেশি সিনেমা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories