সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় বাড়ালো ইসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৮ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে আবেদন করতে সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যারা পূর্বনির্ধারিত সময়ে আবেদন করেনি সেসব পর্যবেক্ষক সংস্থা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে।
সোমবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। ২৫ নভেম্বরের মধ্যে যেসব স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন দাখিল করেননি তারা আগামী ১০ ডিসেম্বর বিকেল চারটার মধ্যে আবেদন করতে পারবেন।
পর্যবেক্ষক আবেদন দাখিলসংক্রান্ত পূর্বের নির্দেশনার অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories