শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

নোয়াখালীর ৬ আসনে আ.লীগের প্রার্থী যারা

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নোয়াখালীতে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তরা হলেন- নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) মো. মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মো. মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী।
প্রসঙ্গত, নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়েছে। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের পরিবর্তে তাঁর স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories