বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

বগুড়া ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবীতে বগুড়া-৪ আসনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কর্মী সমর্থকেরা।
রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী বগুড়া- ৪ আসনে কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজের নাম ঘোষনা করা হয়। এরপরই নন্দীগ্রাম উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের কর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা মনোনয়ন পরিবর্তনের দাবী জানান।
এই আসনে হেলাল উদ্দীন কবিরাজসহ মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাঁচ জন। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তিনি মনোনয়ন না পাওয়া তার কর্মী সমর্থকেরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল করেন।এব্যাপারে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। আমার এলাকার তৃনমুল পর্যায়ে কর্মী সমর্থকদের আশা ছিল আমি মনোনয়ন পাব। কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতা-কর্মীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories