শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিরাপত্তা বাড়াচ্ছে সেনজেন ভুক্ত দেশগুলো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৮ বার

অবৈধ অভিবাসী ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সেনজেন ভুক্ত দেশগুলো তাদের সীমান্তে কড়াকড়ি জারি করেছে। সেনজেন ভুক্ত দেশগুলোর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, দেশগুলো তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বা জননিরাপত্তার দোহাই দিয়ে এ কড়াকড়ি চালু করেছে।
সেনজেন ভুক্ত দেশ গুলোর মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চেক প্রজাতন্ত্রের সঙ্গে অস্ট্রিয়া তাদের সীমান্তে তল্লাশি ও যাচাই-বাছাই জোরদার করেছে। নভেম্বর পর্যন্ত নেওয়া সিদ্ধান্তে দেশটি স্লোভেনিয়া ও হাঙ্গেরির সঙ্গে আগামী বছরের মে পর্যন্ত সীমান্ত নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এ পদক্ষেপের পেছনে অস্ত্র পাচারের হুমকি, ইউক্রেনের যুদ্ধ, চোরাচালানের কথা উল্লেখ করেছে দেশটি।
এর আগে কোপেনহেগেন বিমানবন্দরে কোরআন পোড়ানোর ঘটনায় আগস্ট থেকেই সেনজেন ভুক্ত ও বাইরের যে কোন দেশ থেকে আসা ব্যক্তিদের প্রবেশে নিরাপত্তা আরও কঠোর করেছে। ডেনমার্ক সরকার বলেছে, তারা অভিবাসন বৃদ্ধির প্রতিক্রিয়ার পাশাপাশি সন্ত্রাসবাদ, বিদেশি গোয়েন্দা গুপ্তচরবৃত্তি এবং ইউক্রেনের যুদ্ধের সৃষ্ট হুমকি ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে।
সেপ্টেম্বরে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ডের সঙ্গে জার্মানি তার স্থল সীমান্তে নিয়ন্ত্রণ ঘোষণা করেছে। বার্লিন বলেছে, তাদের অভিবাসন বৃদ্ধি ও উচ্চ মাত্রার চোরাচালানের ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে তারা।
এছাড়া, সেনজেন ভুক্ত অন্যান্য দেশগুলোর মধ্যে, ইতালি, নরওয়ে, পোল্যান্ড, সুইডেন, ফ্রান্স সহ প্রায় সকল সেনজেন ভুক্ত দেশ অবৈধ অভিবাসী ও চোরাচালান ঠেকাতে প্রত্যেক দেশ তাদের সিমান্তে নিরাপত্তা জোরদার করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories