শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেল ৩৯ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৪২৫ বার

ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী এসব বন্দীদের মুক্তি দেয়া হয়। এর আগে হামাস ২৫ জিম্মিকে মুক্তি দেয়।
ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। তিনি বলেছেন, চুক্তি অনুযায়ী ইসরায়েল ৩৯ জনকে মুক্তি দিয়েছে।
শুক্রবার হামাস যেসব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে তাদের সবাই নারী ও শিশু। অপরদিকে ইসরায়েল যেসব ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তারাও সবাই নারী ও শিশু।
ইসরায়েল জানিয়েছে, যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজন সৈন্যদের হত্যাচেষ্টার দায়ে আটক হয়েছিলেন। আর যেসব শিশুকে ছাড়া হয়েছে, তাদের সৈন্যদের লক্ষ্য করে পাথর ছোড়ার মতো ছোট অপরাধের কারণে আটক রাখা হয়েছিল।
এদিকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা ওফার কারাগারে বন্দি ছিলেন। এসব ফিলিস্তিনিকে কারাগার থেকে বের করার আগে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে ইসরায়েলি পুলিশ।
এদিকে শুক্রবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি ১২ থাই নাগরিককেও ছেড়ে দেয় হামাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories