বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেক্সিকোর মাঝ সমুদ্রে ভয়াবহ আগুন, ভাইরাল ভিডিও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১২৫ বার

মেক্সিকোর মধ্য সমুদ্রে জ্বলছে আগুন। নীল রঙের পানির ঢেউ, পাশেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন। অবাক-করা ভিডিও টুইটারে শেয়ার হতেই ভাইরাল হয় সেটি। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের। শুক্রবার সকালে মেক্সিকোর উপসাগরের মাঝে আগুন লেগেছিল।

জানা গেছে, ইউকাটান উপদ্বীপ এলাকার খুব কাছের সমুদ্রেই এই আগুন দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ছোট ছোট জাহাজে করে লোক নেমে আগুন নেভানোর চেষ্টা করে। সমুদ্রের নীচে থাকা বেশকিছু পাইপলাইনের গ্যাস বেরিয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে মেক্সিকোর তেল প্রস্তুতকারী সংস্থা পেমেক্স। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে জাহাজ নামানো হয়। পরে প্রায় টানা ৫ ঘণ্টার চেষ্টার পর সেই আগুন নেভানো সম্ভব হয়। 

এই ঘটনায় কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। তাছাড়া, আগুন নেভাতে গিয়ে, কিংবা এই আগুনের কারণে কেউ প্রাণহানী ঘটেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories