রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শুধু মৌখিক পরীক্ষা দিয়েই নিয়োগ পাবেন-৪০৯ চিকিৎসক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯৪ বার

৪৪তম বিশেষ বিসিএসে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ দিতে যাচ্ছে সরকার। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১ সংশোধন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশোধিত বিধিমালা গেজেট আকারে গত ২৮ জুন প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শক্রমে এ সংশোধন এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এককালীন নিয়োগের জন্য এ সংশোধন আনা হয়েছে। নিয়োগের পর এই সংশোধন বিলুপ্ত হয়ে যাবে। এতে ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ’ শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে। বিধিতে বলা হয়, সরকার কোভিড-১৯ মহামারির কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কমিশন কর্তৃক নির্ধারিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নিয়োগ দেওয়া হবে।

জুনিয়র কনসালট্যান্টদের (অ্যানেস্থেসিওলজি) বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না। তাদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। এছাড়া, সহকারী সার্জন হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাসহ বিএমডিসি স্বীকৃত অন্যান্য সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories