রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মার্কিন কূটনীতিকের সঙ্গে বিএনপির রুমিন ফারহানার বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৯ বার

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি. ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিও বে’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন‌ ফারহানা।
বুধবার (২২ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত গুলশানস্থ সিক্স সিজন্স হোটেলের ১৩তলায় একটি রেস্টুরেন্টে এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির পক্ষে রুমিন ফারহানা একাই অংশ নেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি যখন হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতে রয়েছে, তখন ঢাকাস্থ দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠক করলেন রুমিন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে রুমিন ফারহানা বলেন, এটি ছিল একটি রুটিন বৈঠক। যেহেতু আমি বিএনপির ফরেন উইংয়ের সঙ্গে সংযুক্ত, সে কারণে মাঝে মাঝে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়। এটি ছিল তেমনই একটি বৈঠক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories