মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

বিএনপির নির্বাচন বয়কট প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৩ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া ও এর বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়াবে কি না- এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘আমি আগেও বলেছি, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক, সবসময় এটাই আমাদের (যুক্তরাষ্ট্রের) চাওয়া।’
সোমবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওই প্রশ্নে বলা বলা হয়, ‘বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা। ৩০টির বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। তবে বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। যুক্তরাষ্ট্রের চোখে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে নাকি (বিএনপির নির্বাচন বয়কটের প্রেক্ষাপটে) নির্বাচন প্রক্রিয়ার অন্তর্ভুক্তি ও বৈধতা নিয়ে উদ্বেগ বাড়াবে?
মিলার এই প্রশ্নের উত্তরে আরও বলেন, ‘বাংলাদেশ প্রসঙ্গে বারবার আমার দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। তবে অভ্যন্তরীণ বিষয়ে (কথা বলা থেকে) আমি বিরত থাকব।’
বাংলাদেশে ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভকারী শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতা বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মিলার বলেন, শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বৈধ কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়েও তারা নিন্দা জানাচ্ছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories