মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

তৃণমূল বিএনপির সঙ্গে জোট বাঁধলো প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৮ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করছে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে তৃণমূল বিএনপির তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ বৈঠকে জোট করার সিদ্ধান্তের কথা জানায় প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম।
দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত না হওয়ায় অন্য কোন নিবন্ধিত দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই প্রেক্ষাপটে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম তৃণমূল বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই প্রস্তাবে তৃণমূল বিএনপি সম্মতি জানায়।
যৌথ বৈঠকে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম-এর নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক চাকসুর জিএস আজিম উদ্দিন আহমেদ। তৃণমূল বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী। সভা শেষে তৃণমূল বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম-এর মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম-এর সাধারণ সম্পাদক চাকসুর জিএস আজিম উদ্দিন আহমেদ বলেন, আইনি বাধ্যবাধকতার কারণে আমাদেরকে নিবন্ধিত কোন দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নিবাচনে অংশ নিতে হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের দল তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় আমরা নয়টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। পরের ধাপে আমরা আরো মনোনয়ন পত্র গ্রহণ করবো।
এই সময় উপস্থিত ছিলেন রাজিব চৌধুরী, নুরুল কাদের চৌধুরী, উশ্যেগ্রু মামরা, ইমরানুর রহমান, জুলফিকার আলী ভুট্টো, নাসিমুল গণি মামুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories