মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জামাদানের শেষ দিনে নেতাকর্মীর ঢল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৬ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জামাদানের শেষ দিন আজ। তাই সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের ঢল নেমেছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনের ছোট ছোট মিছিল এসে জড়ো হয়েছে এখানে। তবে আজ মনোনয়ন বিক্রির চেয়ে জমা দেওয়ার জন্য আসা নেতাকর্মীর পরিমাণই বেশি।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই এমন চিত্রই চোখে পড়ে।
সরেজমিনে দেখা যায়, জিরো পয়েন্ট থেকে ফুলবাড়ী অভিমুখের সড়ক দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে কার্যালয়ের সামনে আসছেন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিয়ে পছন্দের মনোনয়ন প্রত্যাশীর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। বরাবরের মতোই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্তদের। মনোনয়নপত্র নিতে বা জমা দিতে সঙ্গে প্রার্থীসহ মোট তিনজনের বেশি ভেতরে প্রবেশ না করার জন্য মাইকেও বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, মনোনয়নের ক্ষেত্রে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। এই নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করে নৌকার পক্ষে কাজ করবেন তারা।
এর আগে গত শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories