মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে চিঠি ইরানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৫ বার

বিশ্বের সব দেশকে ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইরান। এ লক্ষ্যে বিশ্বের অন্তত ৫০টি দেশকে চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
ইরানের প্রেসিডেন্ট গতকাল সোমবার রাশিয়া, চীন, তুরস্ক, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জর্দানসহ বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান।
ইসলামী বিপ্লবের কণ্ঠস্বর হিসেবে পরিচিত ইরানের সংবাদমাধ্যম দ্যা তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিকতা বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করার জন্য তেল আবিবের সাথে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই।
প্রেসিডেন্ট রায়িসি গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিকতা বন্ধ করার লক্ষ্যে তেল আবিবের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করাসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়ার জন্য বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর প্রতি আহ্বান জানান।
গত ৪৫ দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করার জন্য ইসরাইলের তীব্র নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অপরাধযজ্ঞে প্রকাশ্য সমর্থন দেয়ার জন্য পাশ্চাত্য দেশগুলোরও কঠোর সমালোচনা করেন।
ইব্রাহিম রায়িসি বলেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলো বিশেষ করে মুসলিম দেশগুলো যদি ইসরাইলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে তাহলে গাজাবাসী নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যায় লাগাম টানতে পারে ইহুদিবাদীরা। তিনি ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে অকুতোভয় লড়াই করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেন।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলার কমপক্ষে ১৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৮ হাজারের বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ২৮ হাজারেরও বেশি।
গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা ও দ্যা তেহরান টাইমস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories