মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

গাজীপুরে অসংখ্য বেকারদের চাকরি দিয়েছি, এক টাকাও ঘুষ খাইনি : টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৮৪ বার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি বলেছেন, আমি সিগারেট পর্যন্ত খাইনি। কারো মনে কষ্ট দেইনি। অসংখ্য বেকার শিক্ষিতদের চাকুরি দিয়েছি, কারো কাছ থেকে এক টাকাও ঘুষ খাইনি। এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে না, এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবার উন্নয়ণ করেছি। কোন দিন কারো কাছ থেকে ১০ টাকা খেয়েছি কেউ কোনদিন বলতে পারবেন না। আমি চেষ্টা করেছি সবার দাবী পূরণের চেষ্টা করেছি। শতশত কোটি টাকার উন্নয়নমূলক কর্মকান্ড করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।

সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীস্থ ৫৬ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি পুকুর পাড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি বলেন, আপনারা আমাকে চারবার এমপি নির্বাচিত করেছেন। আমি যখন এমপি হয়েছি তখন আমার বয়স ২৫-২৬। অল্প বয়সে ক্ষমতা পেয়ে আমি খারাপ হইনি। আমি আমার বাবার নীতি আদর্শ নিয়ে কাজ করছি। এ সময় তিনি আগামী ৭ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের ৫৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান বিকম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটন প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories