মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

দলীয় মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২০ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য আজ দলীয় মনোনয়ন ফরম কিনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ দলীয় মনোনয়ন ফরম কিনেন তিনি।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। এসময় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী সব বুথেই ঘুরে ঘুরে দেখছেন। তারা কোন প্রক্রিয়ায় যারা মনোনয়ন প্রত্যাশী, তাদের হাতে মনোনয়ম ফরম তুলে দিবেন। একইসাথে শৃঙ্খলারক্ষার বিষয়েও গুরুত্ব দিয়েছেন দলটির সভাপতি।
এর আগে গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫টি উপকমিটি গঠন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা, কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, আর সদস্যসচিব ওবায়দুল কাদের। এ কমিটির সদস্য হিসেবে আছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories