মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

ইসির সার্ভার বন্ধ, চালু হবে শনিবার বিকেলে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩৫ বার

সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের নেটওয়ার্ক, সার্ভার কেন্দ্রিক সার্ভিসসমূহ বন্ধ রয়েছে। আগামী শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার পর চালু হবে সার্ভিসসমূহ।
নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের আইসিটি অনুবিভাগের আওতায় দশম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শ মানকরণের কাজ সম্পন্ন হয়েছে। এ অবস্থায় অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালে সার্ভার, র‍্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার কারণে সার্ভার ও নেটওয়ার্ক-সংক্রান্ত সেবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১৮ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।
উল্লেখ্য, ইসির সার্ভারের মাধ্যমে এনআইডি সেবা, নতুন ভোটার, ভোটার এলাকা স্থানান্তর সেবা দেওয়া হয়। এ ছাড়া জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান ইসির সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories