মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

রবি ও সোমবার হরতালের ডাক ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩১ বার

সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে আগামী রবি ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণতন্ত্র মঞ্চের পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে।
অন্যদিকে তপশিল ঘোষণার প্রতিবাদে ১২ দলীয় জোটের নেতারা রাজধানীতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে জোট নেতারা হরতালের ঘোষণা দেন।
নেতারা বলেন, জনমত উপেক্ষা করে নির্বাচন কমিশনের তপশিল ঘোষণার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories