শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটের শাকুয়াই ইউনিয়ন আঃলীগের বর্ধিত সভা জন সভায় পরিনত

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪০ বার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭ নং শাকুয়াই ইউনিয়ন আঃলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শাকুয়াই বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত এই সভায় ইউনিয়নের ৯ টি ওয়াড থেকে বিপুল সংখ্যক আঃলীগ সমর্থক দলে দলে মিছিল নিয়ে সভা স্থলে এসে হাজির হলে সভাটিেত এক সময় নির্ধারিত বসার স্থান উপচে আশপাশের রাস্তায় সমর্থকরা দাঁড়িয়ে থাকে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জুয়েল আরেং, তিনি বলেন বর্তমান সরকারে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার সরকারকে আবারও নৌকায় ভোট দিতে আহবান জানান।তিনি বলেন এমপি থাকা অবস্থায় এই ইউনিয়নে সর্বোচ্চ কাজ করা হয়েছে। যা বিএনপিরা ক্ষমতায় থাকার পরও করতে পারে নাই।তারা শুধু নিজেদের উন্নয়ন করেছে। এখন আবার পুলিশ মেরে গাড়ি পুড়িয়ে সাধারন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি করে, বিদেশীদের পা চেটে ক্ষতায় আসতে চায়। বাংলার জনগন তাদের এই আশা কোন দিন পুরন করবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোরশেদ আনোয়ার খোকন, বজলুর রহমান, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ওয়ারেছ উদ্দিন সুমন, এড,সাজ্জাদুল হক, জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার, ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, দপ্তর সম্পাদক মাযাহারুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক সমীর সরকার, কৃষকলীগ সভাপতি সাহাবুদ্দীন ওমর সাকী ,আঃলীগ নেতা সামেদুল হক, শহিদুল ইসলাম, ইমরান মোহাম্মদ হান্নান, শ্রমিক লীগ সম্পাদক শিবলু খানসহ উপজেলা ও ইউনিয়ন আঃলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক সাহেদ আলী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories