বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

গাজীপুরে উদীচী’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৬৭ বার

গাজীপুরে গাজীপুর জেলা সংসদ উদীচীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর প্রেস ক্লাবের সামনে অশ্বত্থ গাছ তলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচীর গাজীপুর জেলা সংসদের সভাপতি ডা. রতীশ কুমার দেবনাথ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা-১ বিভাগীয় কমিটির যুগ্ম-আহবায়ক মাধব আচার্য, সদস্য সচিব কাজী আনিসুর রহমান আনিস, উদীচীর গাজীপুর জেলা সংসদ’র সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক; সিপিবির গাজীপুর জেলা কমিটির সভাপতি জয়নাল আবেদীন খান; গাজীপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট’র যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মজনু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচীর গাজীপুর জেলা সংসদ’র সহ-সভাপতি হেলাল মিয়া । স্বাগত বক্তব্য রাখেন উদীচীর গাজীপুর জেলা সংসদ’র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে উদীচীর গাজীপুর জেলা সংসদ’র সহ-সভাপতি জেলা সংস দনুরুল আমিন শিকদার, সহ-সাধারণ সম্পাদক দুলাল শিকদার, সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান, কোষাধক্ষ নাদিম মোড়ল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল লস্কর, গাজীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ ইশরাত কবির কাকলি, বীথি রায়, প্রণয় কুমার মন্ডল, শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
এ উপলক্ষ্যে গাজীপুর শহরের একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে গাজীপুর জেলার বিভিন্ন শাখা সংসদের কর্মীবৃন্দ ও শুভ্যাধায়ীগণ অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, গণসঙ্গীত, একক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories