শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

মধু মাসে তাল শাঁস এর কদর সারাদেশে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১১৫ বার

চলছে বাঙালি ঐতিহ্যবাহী মধু মাস। এ মাসে দেশীয় বিভিন্ন রকমের ফল উঠছে বাজারে। এর মধ্যে লোভনীয় তাল শাঁস খাওয়ার ধুম পড়েছে দেশের নানান বয়সী মানুষের। লোভনীয় এই ফলের বিক্রি বেশি হচ্ছে। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের প্রিয় ফল। দেশের ফরিদপুর, মাদারীপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন গ্রামাঞ্চলের তাল চলে যায় দেশের বিভিন্ন শহরে। বিভিন্ন গ্রামে থেকে তাল ক্রয় করে ব্যবসায়ীরা পিকআপ, ট্রাক ও ছোট-বড় যানবাহনে নিয়ে যাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। 
কৃষি অধিদপ্তরের সুত্রে জানা যায়, জৈষ্ঠ্যের ভ্যাপসা গরমে শরীরের পানি শূন্যতা দূর করতে সহায়ক ভূমিকা রাখে এ ফলটি। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় বিভিন্ন বয়সী, শ্রেণি পেশার মানুষের এ সময়ের পছন্দের ফল তাল শাঁস। এ ফলে রয়েছে বিভিন্ন রকমের ওষুধি গুণও।
তথ্য মতে, বাংলাদেশে সর্বত্র তালগাছ দেখা যায়। তালগাছ শাখা-প্রশাখা বিহীন এক বীজপত্রী উদ্ভিদ। তালগাছ বাড়ির আনাচে-কানাচে, পুকুর পাড়ে, নদীর ধারে, পরিত্যক্ত স্থানে বেশি দেখা যায়। তবে দিনে দিনে বিলুপ্তির পথে তালগাছ। পৃথিবীর বহু দেশে তালগাছ আছে। এই গাছ কম হলেও শতবছর বাঁচে। 
তালগাছের প্রতিটি অংশই আমাদের প্রয়োজনীয়। পাতায় ঘরের ছাউনি, জ্বালানি, গরমের বন্ধু হাত পাখা, পাতার ডগার আঁশ দিয়ে মাছ ধরার নানা যন্ত্র তৈরির উপকরণের যোগানদার এই তালগাছ। মজলুম জননেতা মাওলানা ভাসানির বিখ্যাত টুপি এই তালের আঁশ দিয়েই তৈরি করা হয়েছিলো। 
তালের ডোঙা বর্ষাকালে গ্রামবাংলার অন্যতম বাহন। তালের রস, তালের গুড়, কচি তালের শাঁস, পাকা তাল, তালের পিঠা, পাকা তালের বিচির শাঁস এর সবই অত্যান্ত মজার ও উপাদেয় খাবার। এই গাছ দীর্ঘ জীবনের প্রায় পুরোটা সময়ই ফল দিয়ে থাকে। 
মধুমাসে বিভিন্ন ফলের সাথে এই ফলেরও কদর বাড়ে। খেতে সুস্বাদু ফলটি রাস্তার মোড়ে, ফুটপাতে কিংবা হাট-বাজারে বিক্রি হয়। অনেকে বিক্রির জন্য এই কচি তাল বাজারে তুলেছেন। আর চোখে পড়ে বিক্রেতারা হাঁসুয়া বা ধারালো অস্ত্র দিয়ে তাল কেটে তালের শাঁস বের করছে।
শাঁস বিক্রেতার জানান, প্রতিটি তাল ১০ থেকে ১৫ টাকা কিক্রি হয়। প্রতিটি তালের পাইকারি দাম ৫ টাকা থেকে ৬ টাকা। সে হিসাবে প্রতি গাছের তাল ১৫শ থেকে ২ হাজার টাকা করে বিক্রি হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories