মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

গাজীপুরে বিএনপি জামাতের অবরোধের বিরুদ্ধে মাঠে আওয়ামীলীগ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৫ বার

বিএনপিসহ সমমনা দল ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য থেকে জানমালের নিরাপত্তা দিতে কেন্দ্রের নির্দেশে তারা মাঠে আছেন বলে জানিয়েছেন তারা।বিএনপি মাঠে না থাকলেও সরব আছেন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন।বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে আওয়ামীলীগের নেতা কর্মীরা জড়ো হতে থাকে। জ্বালাময়ী বক্তব্য ও মিছিলে মিছিলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অবরোধ ও হরতাল বিরুধী শ্লোগান দিতে থাকেন।এমনি চিত্র সারা মহানগরের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে। আর শেষ দিন শেষ না হতেই আবারও বিএনপির পক্ষ থেকে আগামী রোববার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬ পর্যন্ত হরতাল অবরোধের ঘোষনা দিয়েছে। আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের মধ্যে সরব ছিল গাজীপুর মহানগর যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, মহিলা যুবলীগের নেতা কর্মীবৃন্দ। পূবাইল মিরের বাজার চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড,গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা, ভোগরা চৌরাস্তা ও বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর রাজবাড়ি রোডে ও বাসট্যান্ড এলাকা জুড়ে পাহারা ও সমাবেশ মিছিল করেছে বিকাল পর্যন্ত। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত নেতারা ধারাবাহিকভাবে সড়ক পাহারা দিবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধকে ঘিরে গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডের স্পর্শকাতর এলাকা ঘুরে ঘুরে পাহারা দিচ্ছি কেউ যেন ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে আমাদের নেতাকর্মীরা সড়ক পাহারা দিবে যতদিন তারা রাস্তাঘাটে হরতাল অবরোধের নামে নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টি করতে চেষ্টা করবে। পূবাইল থানা আওয়ামীলীগ সভাপতিআলহাজ্ব আজিজুর রহমান শিরিষ বলেন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কোন প্রকার বিরুধীতা সহ্য করা হবেনা।আমরা গণতান্ত্রিক উপায়ে ও জনগণের ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবো।হরতাল অবরোধ করে উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবেনা।মাঠ পাহারায় উল্লেখযোগ্যদের মাঝে ছিলেন গাজীপুর মহানগর সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকি জুলি, পূবাইল থানা,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহিদ আল মামুন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, আহবায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব,৪২নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক শাহিনুল ইসলাম শাহীন,পূবাইল থানা আওয়ামীলীগ, গাজীপুর মহানগর আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories