শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৪ থানার ওসি পদে রদবদল, একজন প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪৫ বার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। এছাড়াও একজনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) জিএমপি’র কমিশনার মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
জিএমপি’র সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত (লাইনওআর) করা হয়েছে। এছাড়াও পূবাইল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে গোয়েন্দা (উত্তর) বিভাগে পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলমকে গাছা থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেনকে। এছাড়াও পূবাইল থানার ওসির দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক কামরুজ্জামান এবং গাছা থানার ওসি ইব্রাহিম হোসনকে বদলি করা হয়েছে বাসন থানার ওসি হিসেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories