শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টঙ্গীর পশ্চিম থানায় ছাত্রলীগের নতুন কমিটি শফিক সভাপতি নীরব সাধারণ সম্পাদক

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার

গাজীপুর মহানগর ছাত্রলীগের অন্তর্গত টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন হয়েছে। শনিবার সন্ধ্যায় মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষনা হয়।
আগামী এক বছরের জন্য টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শফিক তালুকদার শাওনকে সভাপতি ও দ্বীন মোহাম্মদ নীরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি হয়েছেন- নাহিন মোল্লা, হাবিবুর রহমান রিফাত, রফিকুল ইসলাম সুমন মোল্লা, আশরাফুল আলম অপু, নাহিদ পারভেজ বিপ্লব, মেরাজ হোসেন মুবিন চৌধুরী, শাহেদ হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- খন্দকার পিয়াস, সাব্বির খান, সাজ্জাদুর রহমান রনি, মেহেদি হাসান। সাংগঠনিক সম্পাদক- মমিনুল ইসলাম সাফিন, ইশতিয়াক অন্তু হাওলাদার, নূর নবী হোসেন হৃদয়, ফয়সাল মিয়া।

অপরদিকে, আগামী তিন মাসের জন্য টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহবায়ক হয়েছেন শাহজাদা সেলিম লিটন, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম তুষার। এছাড়াও কমিটিতে আরও ৮জন যুগ্ম আহবায়ক এবং ৭জনকে সদস্য করা হয়।
এদিকে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনার পর ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস চলছে। নেতৃবৃন্দ কর্মী-সমর্থকদের নিয়ে টঙ্গী সরকারি কলেজের বঙ্গবন্ধু ম্যুরালে, হায়দ্রবাদস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টারে সমাধিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন এবং নেতাকর্মীসহ সর্ব-সাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories