শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৬২ বার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ২ কয়েদির মৃত্যু হয়েছে। কারাগার পার্ট-২ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও হাইসিকিউরিটি পার্ট-৪ এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। তারা দুজনেই কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে সোমবার দিবাগত রাতে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে নজরুল ইসলাম ফরাজী ও ময়মনসিংহের কোতোয়ালি থানার মির্জাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আকরাম হোসেন। এদের মধ্যে নজরুল ইসলাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও আকরাম হোসেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, ঢাকার সাভার থানার একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন নজরুল ইসলাম। গত রোববার দিবাগত মধ্যরাতে তিনি বুকের ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাকে অ্যাম্বুলেন্সযোগে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-৪ এ বন্দি ছিলেন। সোমবার রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, মৃতদের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত এবং কারাবিধি অনুসারে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories