শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

টঙ্গীতে বিডি ক্লিনের ৩য় সদস্য সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৮ বার

পরিচ্ছন্নতা হোক আমার থেকে শুরু’- স্লোগান ধারণ করে গাজীপুর মহানগরের টঙ্গীতে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের তৃতীয় সদস্য সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর ) সকাল ৯ টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচি নেয়া হয়। টঙ্গীতে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মিলনায়তন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। টঙ্গী এলাকার ২শতাধিক সদস্য এ সম্মেলনে অংশ নেন।
বিডি ক্লিন টঙ্গী জোন শাখার উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলন টঙ্গী শাখার সমন্বয়ক কাজী রনি রিফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন টঙ্গী জোনের উপদেষ্টা সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর খালেদুর রহমান রাসেল, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, বিডি ক্লিন জেলা সমন্বয়ক মাহাবুল ইসলাম শ্রাবণ, জেলা বোর্ডের সদস্য রেদওয়ান হাসান আরিফ, মো. আনোয়ার উল্লাহ, মো. সানোয়ার হোসেন, মো. রাহাত হোসেন প্রমুখ।
সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় বক্তারা বিডি ক্লিনের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, টঙ্গীতে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন বিডি ক্লিন পরিবার সুন্দর ও স্বচ্ছভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে ছুটে চলছে। বিডি ক্লিন সুশৃঙ্খলতা শেখায়, আমাদের পরিচ্ছন্নতা শুরু হতে হবে নিজেদের থেকে। প্রথম সাজাতে হবে নিজেদের ঘর থেকে মন থেকে। যে পরিবেশের মধ্যে থাকেন, সেই জায়গাটাকে প্রথমে সুন্দর করে তুলুন। এ জন্য হয়তো বিরক্তি আসতে পারে কিন্তু আপনাকে বুঝাতে হবে আপনি দায়িত্ব পালন করছেন। এ কাজটা আপনাকে নিয়মিত করে যেতে হবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইশতিয়াক আহমেদ ফয়সাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories