বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছিনতাইকারীদের চিনে ফেলায় খুন হন অটো রিকশা চালক নূর ইসলাম

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৫৩ বার

অটোরিকশা ছিনতাই করে নেওয়ার সময় ছিনতাইকারীদের চিনে ফেলায় এবং বাধা দেওয়ায় বুকে ও পিঠে একাধিকবার ধারালো ছুরিকাঘাতে হত্যা করা হয় চালক নূর ইসলামকে। গত ৫ অক্টোবর গাজীপুর সিটি করপোরেশনের সার্ডি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ৮ দিন পর ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে পুলিশ।
শনিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপ–কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ–কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকার রমজান আলী, চান্দনা পালের মাঠ এলাকার মো. শরীফ ও ভাঙারি ব্যবসায়ী দেলোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশের উপ–কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান জানান, নিহত নূর ইসলাম চান্না বউ বাজারে ভাড়া বাসায় বসবাস করে অটোরিকশা চালাতেন এবং গ্যারেজ পরিচালনা করতেন। গত ৫ অক্টোবর রাতে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন নূর ইসলাম। পরদিন সকাল ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সার্ডি রোডে নাটা অফিসের আগে রাস্তার ওপর নূর ইসলামকে ছিনতাইকারীরা খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে নূর ইসলামের ভাগিনা শাহীন মিয়া বাসন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ উপ–কমিশনার আরও জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার রানীগঞ্জ থানা এলাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি শরীফকে গ্রেপ্তার করে। পরে তাঁর সহযোগী রমজান আলী ও চোরাই অটোরিকশা ক্রেতা দেলোয়ার হোসেন ওরফে দেলুকে চান্দনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দেলোয়ারের ভাঙাড়ি দোকান থেকে অটোরিকশার অংশবিশেষ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্যের বরাতে আবু তোরাব মো. শামছুর রহমান আরও জানান, নিহত নূর ইসলাম অটোরিকশা ছিনতাই করে নেওয়ার সময় ছিনতাইকারীদের চিনে ফেলে এবং বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা নূর ইসলামের বুকে ও পিঠে একাধিকবার ধারালো ছুরি দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories