সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বিএনপিকে ষড়যন্ত্র না করে, আগামী নির্বাচনে অংশ গ্রহনের প্রস্তুতি নিন-জুয়েল আরেং এমপি

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৬ বার

সারা দেশের ন্যায় হালুয়াঘাটে বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে গন মিছিল অনুষ্ঠিত হয়।

উত্তর বাজারস্ত শহীদ সৃতি সংসদ প্রাঙ্গন থেকে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার প্রস্তাবিত কমিটি সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীদের নিয়ে এই গন মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন হালুয়াঘাট ধোবাউড়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র খায়রুল আলম ভূঞা, মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার সাবেক কোড ভবন বর্তমান মুক্তিযুদ্ধের সৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বজুলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারন সম্পাদক ও মেয়র খায়রুল আলম ভূঞাসহ সভাপতি আবুল হোসেন আজাদ, চেয়ারম্যান এম সুরুজ মিয়া, চেয়ারম্যান সামেদুল হক,যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, আবদুর রহমান,উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্রচার সম্পাদক কাঞ্চন সরকার, চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ উদ্দিন সুমন, যুবলীগ আহবায়ক নাজিমুদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক আহবায়ক নোমান মন্ডল, কৃষক লীগ সভাপতি শাহাবুদ্দীন উমর সাকী,যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার,সম্পাদক মর্জিনা বেগম, আওয়ামিলীগ নেতা সাজ্জাদুল হক, হাবিবুর রহমান হাবিব, শাহ আলম, সমীর সরকার,শহীদুল ইসলাম,ইমরান মোহাম্মদ, শ্রমিক লীগ সভাপতি আবদুর রহমান, সম্পাদক শিবলু খান,সভাপতিত্ব করেন জুয়েল আরেং এমপি তিনি বলেন,বিএনপি সহ কিছু নাম সর্বস্ব ঠিকানা বিহীন দল, আগামী জাতীয় সংসদ নির্বাচন কে প্রশ্ন বিদ্ধ করার জন্য নির্বাচন বানচালের ষড়যন্ত্রেলীপ্ত রয়েছে, তিনি তাদেরকে সমস্ত ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের আহবান জানান, তিনি আরও বলেন আগামী নির্বাচন বর্তমান সরকার প্রধান জন নেত্রী শেখ হাসিনার অধীনেই হবে,সুষ্ট ও সুন্দর হবে। এতে কেউ বাধা সৃষ্টি করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, হালুয়াঘাট বিএনপিকে সর্তক করে বলেন, শান্তি পূর্ণ হালুয়াঘাটকে অশাম্ত করতে চাইলে , তাদের সঠিক পথে আনতে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরাই যথেষ্ট, তিনি সবাইকে ঐক্য বদ্ধ থেকে অপশক্তিকে মোকাবেলা করে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ালীগকে পূণরায় ক্ষমতায় আনতে হবে ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories