বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গাজীপুর শিল্পকলার বর্ণাঢ্য আয়োজন

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশেষ অতিথি গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বক্তব্য রাখেন।বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেন সভাপতিত্ব করেন। অন্যান্যর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সেবা) রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী ও অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক বক্তব্য রাখেন।এর আগে প্রধান অতিথি সহ শিল্পকলার প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অন্যান্যরা এক বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।এরপর সাংস্কৃতিক পর্বে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কর্মকান্ড নিয়ে গান, আবৃত্তি, নৃত্য ও প্রধানমন্ত্রীর বিভিন্ন বাণী উপস্থাপন করা হয়।একই অনুষ্ঠানে গণহত্যার পরিবেশ থিয়েটার ‘বাড়ীয়া গ্রামের অন্ধকার দিন ‘ এর কলাকুশলী ও অভিনয় শিল্পীদের সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ওয়াহিদ হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories