শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

টঙ্গীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ বার

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে নিজস্ব ভবনের ছাদ থেকে পড়ে বশির আহাম্মেদ রিপন (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকালে স্থানীয় সাহারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির আহাম্মেদ রিপন সাহারা মার্কেটের মৃত হুমায়ুন কবিরের ছেলে।
এলাকাবাসী জানান, রিপন সাহারা মার্কেটে তাদের নিজস্ব ৫ তলা ভবনে বাস করতেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঘুম থেকে উঠে ছাদে যান। ছাদে নিরাপত্তা বেষ্টনী না থাকায় পা পিছলে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এ সময় তিনি ভবনের একটি রডের সঙ্গে আটকে গিয়ে চিৎকার করতে থাকেন। পরে সেখান থেকে রিপন নিচে মাটিতে ছিটকে পড়েন।
এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories