শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা হচ্ছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ বার

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোসা: জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা হচ্ছেন তার ছেলে সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলম। সোমবার করপোরেশনের তৃতীয় পরিষদের প্রথম মাসিক সভায় অধিকাংশ সদস্য সর্বসম্মতভাবে এ ব্যাপারে প্রস্তাব পেশ করেন।
সভায় একই সাথে বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের অনিয়ম-দুর্নীতি তদন্তে অধিকাংশ সদস্য একটি তদন্ত কমিটি গঠনেরও প্রস্তাব করেছেন বলে জানা গেছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাসিকের প্রথম নারী মেয়র জায়েদা খাতুন।
গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম জানান, প্রথম মাসিক সভায় নির্ধারিত কোনো আলোচ্য সূচি না থাকায় অনির্ধারিত বা বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে। এসময় অধিকাংশ সদস্য সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলমকে মেয়রের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করেন। সভায় বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের অনিয়ম-দুর্নীতি তদন্তে কাউন্সিলরদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের জন্যও অধিকাংশ সদস্য প্রস্তাব পেশ করেন। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে বেশ কিছু প্রস্তাব উত্থাপিত হয়। এসব প্রস্তাব রেজুলেশনভুক্ত করে আগামী সভায় পাস করার জন্য উত্থাপন করা হবে।
সভায় উপস্থিত একাধিক সদস্য জানান, প্রায় ২১ মাস দায়িত্ব পালনকালে ভারপ্রাপ্ত মেয়র কর্তৃক অনিয়মের মাধ্যমে প্রায় ৭০০ কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে, যাদের অনেকেই কাজ না করেই শুধু বেতন উত্তোলন করতেন। এছাড়া সভার অনুমোদন ছাড়াই সহস্রাধিক প্রকল্প গ্রহণ, নিয়ম ভেঙ্গে পদোন্নতি ও কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে।
নগরীর ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি বলেন, সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের কারণে নগরীর উন্নয়ন ব্যাহত হয়েছে। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ব্যাপক উন্নয়নের মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক নগরী গড়তে চেয়েছিলেন। কিন্তু এক অনাকাঙ্ক্ষিত ষড়যন্ত্রের মাধ্যমে তাকে মেয়রের চেয়ার থেকে সরিয়ে দেয়ায় আমরা গাজীপুর নগরবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। তাই তার অসমাপ্ত কাজ তথা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সভায় আমাদের একজন সদস্য সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলমকে নগরমাতার প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করলে একবাক্যে সকল সদস্য সম্মতি জ্ঞাপন করেন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চীফ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, হাজী মনিরুজ্জামান, মো: মিজানুর রহমান, হান্নান মিয়া হান্নু, জাহাঙ্গীর আলম, মাসুদুল হাসান বিল্লাল, হেলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান শিপু, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ।

নগরীর ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত আসনসহ মোট ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭০ জন এ সভায় উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories