শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিএনপিকে ৩৬ দিনের পাল্টা আল্টিমেটাম ওবায়দুল কাদেরের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫ বার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের বাকী ৩৬ ঘণ্টা। এবার বিএনপিকে সঠিক পথে আসার জন্য ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সঠিক পথে আসার জন্য ৩৬ দিনের আল্টিমেটাম দেয়া হলো। তারা যদি ৩৬ দিনের মধ্যে সঠিক পথে না আসে তাহলে তাদের কালো হাত গুড়িয়ে দেয়া হবে।
কাদের বলেন, কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো। যারা স্যাংশনের কথা বলে তাদের দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। কারও খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন চলবে না বলেও স্পষ্ট জানিয়েছেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি আল্টিমেটাম দেয়, তাদের নেত্রীর জন্য ৩৬ মিনিটের আন্দোলনও তারা করতে পারেনি। অথচ শেখ হাসিনার মহানুভবতায় আজ খালেদা জিয়া ঘরে বসে চিকিৎসা নিচ্ছে।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আন্দোলন করতে পারে না। ভিসা নীতি, নিষেধাজ্ঞার ওপর তারা ভর করে চলেছে।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, অক্টোবরে বিএনপির খেলা শুরুর আগেই তাদের মাঠ শূন্য হয়ে যাবে। ভিন্ন দলের হয়ে বিএনপি নেতারা নির্বাচনে অংশ নেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories