সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :

রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ বার

বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, নৈরাজ্য, ও অবরোধ’ প্রতিরোধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উত্তরার আমির কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ সমাবেশ শুরু হয়।
সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জড়ো হয়েছেন।
এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মির্জা আজম।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। শান্তি সমাবেশে বিশেষ বক্তার বক্তব্য দেবেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories