শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিএনপির আল্টিমেটামের বিষয়ে যা জানালেন মির্জা ফখরুল

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮ বার

আটঘাট বেঁধে সরকার আবারও কারচুপির নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক পর্যায় থেকে সুষ্ঠু নির্বাচনের তাগাদা দিলেও সেটা ঢাকা দিতে দেশে বিদেশে মিথ্যাচার করছে সরকার। জনমত উপেক্ষা করে প্রধানমন্ত্রী একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করেছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখতে চায়।
খালেদা জিয়া জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ডাক্তাররা বারবার বলছেন দ্রুত তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে।
তিনি বলেন, বেঁধে দেয়া ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন, নয়তো যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।
তিনি বলেন, সরকারকে জনগণ আর দেখতে চায় না। আমেরিকার ভিসা নীতি পেয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। জাতি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ সবকিছু নির্ভর করছে সাধারণ মানুষ ও বিএনপির ওপর।
বিএনপি মহাসচিব এসময় বলেন, আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গ থেকে তরঙ্গ সৃষ্টি করে সরকারকে সরাতে বাধ্য করতে হবে। সোজা কথায় কাজ না হলে ফয়সালা হবে রাজপথে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories