শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প : জরিপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০ বার

ঘনিয়ে আসছে মার্কিন মধ্যবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের দৌড়ে আছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে কার প্রতি জনগণের আগ্রহ এ নিয়ে সংবাদমাধ্যম এবিসি ও ওয়াশিংটন পোস্টের জরিপে দেখা গেছে; বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যা ডেমোক্রেট শিবিরের জন্য অস্বস্তির পূর্ভাবাস।
প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত ১৫-২০ সেপ্টেম্বর ১ হাজার ৬ জন প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি চালানো হয়। এটি মূলত করা হয়েছে মোবাইল ফোনে। ফলাফলে দেখা গেছে, বাইডেনের ৪২ শতাংশ ভোটের বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৫২ শতাংশ। ফলে ১০ পয়েন্টে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন পোস্ট বলছে, গত কয়েক মাসের সমীক্ষার সঙ্গে এই ফলাফলের অনেকটা পাথর্ক্য দেখা যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, মার্কিন অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের ভোটারদের অষন্তোষ বাড়ছে।
জরিপে আরও দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে ৫৬ শতাংশ মানুষ অস্বীকৃতি জানিয়েছে।
একই জরিপে ট্রাম্পের ক্ষেত্রে ৫৮ শতাংশ ভোটরার ইতিবাচক। নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ৫৯ শতাংশ। এখানেও বলা হচ্ছে, অভিবাসীদের ঢল ঠেকাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নিয়ে অসন্তোষে দেখিয়েছে জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ ভোটার।
খবর নিউজউইক

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories