রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী ৭ বাংলাদেশি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ বার

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী ৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। থাই সংবাদমাধ্যম দ্য থাইগার সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
দ্য থাইগার জানিয়েছে, গ্রেফতার হওয়া ৭ জনের সবাই পুরুষ। তারা সেখান থেকে মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। স্থানীয়দের সঙ্গে মিশে যেতে এবং কর্তৃপক্ষের নজর এড়াতে তারা বৌদ্ধভিক্ষু সেজেছিলেন। এমনকি সবার মাথাও ন্যাড়া ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন ৪৬ বছর বয়সি এক ব্যক্তি। তারা বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেন।
খবরে বলা হয়, সাত ব্যক্তির সঙ্গে সাধারণ পোশাক ছিল। তা ছাড়া তারা যে বৌদ্ধভিক্ষু, তার সপক্ষে কোনো প্রমাণ তাদের কাছে ছিল না। এই বিষয় উদ্‌ঘাটনের পর তাদের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্তে পৌঁছায় যে তারা তাদের দাবি অনুযায়ী, বৌদ্ধভিক্ষু নয়।
গ্রেফতার সাত ব্যক্তির বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories