মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

রাজধানীর লালবাগের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩ বার

দুই ঘণ্টা পর পুরান ঢাকার লালবাগের ১ নম্বর আতশখানা লেনের তিনতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে একই দিন দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে এর ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও সাতটি ইউনিট যোগ হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরনো ভবনটির নিচ তলায় দোকান, দ্বিতীয় তলায় কেমিক্যালের গোডাউন আর তৃতীয় তলার কিছু অংশ আবাসিক। ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে এসেছেন। পরে আটটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মাঝখানে পানি সংকট দেখা দিলে তারা আশপাশের বাসাবাড়ি থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবনটিতে কেমিক্যাল ছিল। সেখান থেকেই আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে।
তবে অগ্নিকাণ্ডের পর থেকেই লালবাগ ও আজিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories