মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

গাজীপুরে পৃথক ঘটনায় ৩ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪ বার

গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর থেকে ৩ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার( ২৩ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈরের আহম্মদ নগর থেকে সোহেল মিয়া(৩০) এবং সফিপুর কাঁঠালতলা এলাকা থেকে ইয়ানুর ইসলাম(২৩) নামের ২ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য জানান।
নিহত সোহেল মিয়া(৩০) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সড়কপাড়া এলাকার কাশেম আলীর ছেলে। নিহত ইয়ানুর ইসলাম(২৩) দিনাজপুরের হাকিমপুর থানার বোয়ালদা গ্রামের প্রয়াত ইমতাজ আলীর ছেলে ।
পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর কাঁঠাল তলা এলাকায় ইয়ানূর ইসলামের লাশ তার নিজ ঘরের বারান্দার সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়।এদিকে সফিপুর আহম্মেদ নগর চৌরাস্তায় এলাকায় একটি সজন গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ছিলেন সোহেল মিয়া।
শ্রীপুর থানা এস আই জাহাঙ্গীর আলম জানান, কাইয়ুম (১৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারে কাজ করছি।
নিহত কাইয়ুম নেত্রকোনা জেলার বারহাটা থানার তেল সুন্দর গ্রামের মতিউর রহমান এর ছেলে। সে কেওয়া এলাকায় বিল্লাল এর বাসায় বাড়াটিয়া থাকতো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories