সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

রাজধানীর মহাখালীতে ট্রেনেকাটা পরে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫ বার

রাজধানীর মহাখালী রেলগেটের সামনে ট্রেনে কাটা পড়ে ৩ পথশিশু নিহত হয়েছেন। শনিবার ভোর ৬ টায় কমলাপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রেনে কাটা পরে ওই ৩ শিশুর মৃত্যু হয়। তবে প্রথমিকভাবে তিন শিশুর নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, স্থানীয়দের মুখে জানতে পারি ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী একটি ট্রেন ভোর ছয়টায় মহাখালী দিয়ে যাচ্ছিল। এসময় ৩ শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিলেন। পরে প্রত্যেক্ষদর্শীরা ট্রেন আসা দেখে সতর্ক করলেও তারা দৌড়াচ্ছিল। পরে ট্রেনটি ওই তিন শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ৩জনের মহরদে উদ্ধার করে সুরতহাল তৈরি করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রেলওয়ে ওসি ফেরদৌস আহমেদ আরও জানান, ৩ শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা কেউ না আসায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ১০ থেকে ১৪ বছরের মধ্যে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories