শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেষে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক বদলি

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫ বার

সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামানকে মানিকগঞ্জে বদলি করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে তত্ত্বাবধায়কের স্থলে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন বলে জানা গেছে। বুধবার গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপ-পরিচালক বলেন, টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামানকে মানিকগঞ্জ জেলা অফিসে বদলি করা হয়েছে। তারস্থলে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে তত্ত্বাবধায়কের দায়িত্বে বদলি করা হয়। ইতিমধ্যে মো. দেলোয়ার হোসেন যোগদান করেছেন তবে দায়িত্ব বুঝে নিবেন বৃহস্পতিবার।
এক বছরে এই প্রতিষ্ঠানে দুই বন্দি কিশোরের মৃত্যুর ঘটনা এবং টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে দুর্নীতি ও অনিয়ম নিয়ে বিভিন্ন জাতীয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর তাকে বদলী করা হয়েছে বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে ।
জানা যায়, এক বছরে দুই কিশোরের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়া এবং বন্দিদের চিকিৎসার জন্য কোনো ডাক্তার এমনকি নার্স না থাকায় নানা প্রশ্নের জন্ম দেয়। এই সকল কারণে দায়িত্বে থাকায় তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামানকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories