শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুরে ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থীর রগ কর্তনকারী রবিন বিমানবন্দরে গ্রেপ্তার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬ বার

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের রগ কেটে হত্যাচেষ্টা মামলার ০১ নাম্বার আসামী রবিন সরদারকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপািবিএন। এসময় গাজীপুর মহানগর পুলিশের একটি দলও বিমানবন্দর এপিবিএন এর সাথে অভিযানে অংশ নেয়।
আজ সকালে বিমানবন্দর থেকে জিএমপি এবং এপিবিএনের গোয়েন্দা দল তাকে আটক করে বলে জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বিকাল ০৪ টায় বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ভাওয়ালবদরে আলম স্প্রকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসকে অপহরন করে একই পদপ্রার্থী রবিন সরদার। এ সময় তার সাথে তার আরো বেশ কিছু সহযোগী জড়িত ছিল। অপহরণের পর গোপন স্থানে নিয়ে নিয়ে গিয়ে ফেরদৌসের রগ কেটে দেয়া সহ মারপিট করা হয়। এসময় ভুক্তভোগীর মায়ের নাম্বারে ফোন করে মুক্তিপণও দাবী করা হয়। মুক্তিপণ নেয়ার পর ফেরদৌসকে গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড়ের হলিল্যাব হাসপাতালের সামনে ফেলে রেখে যায়। পরে পুলিশ গিতে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ফেরদৌসের মা বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে ০৪ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এরপর থেকেই ২৭ মামলার আসামী রবিন সরদার সহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল গাজীপুর মহানগর পুলিশের একাধিক দল। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আসামী রবিন সরদার ভিন্ন নামে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারে। আগে থেকে প্রস্তুত সাদা পোষাকের এপিবিএন সদস্যরা এসময় তাকে চট্টগ্রাম থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে গাজীপুর মহানগর পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories