রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বকেয়া বেতন আদায়ে থানায় অভিযোগ দিয়ে শ্রমিকদের অবস্থান

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪৬ বার

টঙ্গীর সাতাইশ এলাকায় স্বপন ওয়াশিং লিমিটেড নামের একটি কারখানার ৩০ জন শ্রমিক বকেয়া বেতন আদায়ে অভিযোগ দিয়ে থানায় অবস্থান নিয়েছেন। বুধবার সকাল ১০টায় টঙ্গীর পশ্চিম থানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, টঙ্গীর সাতাইশ এলাকার স্বপন ওয়াশিং লিমিটেড নামের কারখানায় তারা কাজ করেন। দুই মাস ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন ও টিফিনের টাকা দিচ্ছে না।
কয়েক দফায় তারিখ দিয়ে টাকা না দেওয়ায় তারা টঙ্গী পশ্চিম থানায় প্রতিষ্ঠানের মালিক স্বপন কুমার সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দেন। ৩০ জন শ্রমিক তাদের বকেয়া বেতন ও টিফিনের টাকা আদায়ের জন্য লিখিত অভিযোগ দিয়ে থানার সামনে অবস্থান করেন।
শ্রমিকদের পক্ষে দেওয়া অভিযোগের বাদী মো. রকিবুল ইসলাম বলেন, মালিকপক্ষ বারবার তারিখ দিয়ে আমাদের পাওনা টাকা দেয় না। তাই আমরা থানায় অভিযোগ দিয়ে অবস্থান করছি।
আশা করি আমরা বকেয়া টাকা উদ্ধার করতে পারব। পরে দুপুর দেড়টায় শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও টিফিনের টাকা আদায়ে টঙ্গী পশ্চিম থানা থেকে কল-কারখানা অধিদপ্তরে যান।
এ বিষয়ে জানতে স্বপন ওয়াশিং লিমিটিডের জেনারেল ম্যানেজার কায়সার হামিদের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মো. শাহ আলম বলেছেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories