শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭ মাসের শিশু অপহরণের ১০ ঘন্টার মধ্যে বগুড়ায় উদ্ধার : দুই বোন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৮৯ বার

গাজীপুর থেকে ৭ মাসের শিশুকে অপহরণের পর ১০ ঘন্টার মধ্যে পুলিশ বগুড়া থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে গাজীপুর মহানগর পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বোনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুর নাম রিয়াদ হোসেন ওরফে রোহান (৭ মাস)। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার রহিম উদ্দিনের ছেলে।
গ্রেফতার আসামীরা হলো, জাকিয়া সুলতানা জান্নাত (২৩)। তিনি গাজীপুর মহানগরীর সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার মাসুদের স্ত্রী। তিনি সম্পর্কে উদ্ধার হওয়া শিশুর চাচী। অপর জন রাকিবা আক্তার আখি (২১)। তিনি বগুড়া জেলার সদর থানার চক সুত্রাপুর এলাকার মোঃ জামালের স্ত্রী। আসামীরা পরস্পর সহোদর বোন।

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: শামসুর রহমান জানান, গত ২৭ জুলাই বেলা সোয়া ২টার দিকে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ ফোন করে উদ্ধার হওয়া শিশুর মা হাবিবা আক্তার জানান যে, তার শিশু সন্তান রোহানকে বা কাহারা তার নিজ বাড়ী হতে অপহরণ করে নিয়ে গেছে। এমন সংবাদ পাওয়ার পরপরই জিএমপির সদর জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদের নেতৃত্বে সদর থানার কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে অপহরণকৃত শিশু উদ্ধারে কাজ শুরু করে।
তিনি আরো জানান, এ সময় রোহানের মা হাবিবা আক্তার জানান, তার স্বামীর আপন চাচাতো ভাইয়ের স্ত্রী জাকিয়া সুলতানা জান্নাত মাঝে মধ্যেই তার শিশুকে কোলে নিত এবং খুব আদর করতো। পরে জাকিয়া সুলতানা জান্নাতকে রোহানের অপহরণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি প্রথমে অস্বীকার করে দাবী করেন তিনি ঘটনার সময় শিশুর বাসায়ই যাননি। একপর্যায়ে তিনি এলোমেলো কথা বলা শুরু করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, শিশু রোহানকে বাসা থেকে অপহরণ করে তার আপন বোন রাকিবা আক্তার আখিকে দিয়ে দিয়েছে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদের নেতৃত্বে সদর থানার একটি টিম অভিযান পরিচালনা করে অপহরণের ১০ ঘণ্টার মধ্যে শিশু রোহানকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে এবং আসামীদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories