মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপি অস্থির হয়ে উঠেছে : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫৯ বার

দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপি অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে। সেখান থেকে আন্দোলন আর সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে। লন্ডনে নিরাপদে থেকে দেশে বিএনপির কর্মী ও সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বুধবার (২৩ আগস্ট) রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি এ আয়োজন করে।
বিএনপি আন্দোলন করে কখনো সফল হতে পারবে না মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার ক্ষমতা কারও নেই। বিএনপির আন্দোলনের কোনো ভিত্তি নেই। তাদের আন্দোলনে কিছু কর্মী যোগ দিলেও, সাধারণ জনগণ এসব আন্দোলনের সঙ্গে নেই। ক্ষমতায় থাকতে বিএনপি যেসব অপকর্ম করেছিল, তার জন্য এখনও তারা জনবিচ্ছিন্ন।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি এখন বিদেশে ধরনা দিচ্ছে। বিদেশিদের হাতে-পায়ে ধরছে আর দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা মনে করছে, আন্দোলন-সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে, কিন্তু সেটি তারা পারবে না। কারণ, আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ। আওয়ামী লীগের সঙ্গে জনগণ আছে।
সারা বছর ফুল উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও যাতে রফতানি করা যায়, সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ফুল খুবই সম্ভাবনাময় ফসল। এখন বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ বাড়ছে। সেজন্য ফুল চাষিদের স্বার্থ রক্ষায় কৃত্রিম বা সিনথেটিক ফুলের ব্যবহার কমাতে হবে। কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে শুল্কারোপ করা হবে, যাতে করে আমদানি না হয়।
অনুষ্ঠানে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ, সাধারণ সম্পাদক রাজীব শেখ মেরিন, উপদেষ্টা মোস্তফা জামান প্রমুখ বক্তব্য দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories