শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে এখনো নিখোঁজ ১১০০ লোক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫২ বার

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের দুই সপ্তাহ পর এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১১শ’ লোক। কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।
এদিকে এফবিআই মৃতদের দেহাবশেষ শনাক্ত করতে পরিবারের সদস্যদের সহায়তা চাচ্ছে।
যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে হাওয়াইয়ের এ দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে।
মৃতের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ কথা জানা গেছে।
পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। এটি এখন মানচিত্র থেকে মুছে গেছে। পুলিশ, রেডক্রসহ বিভিন্ন সংস্থার কাছে থাকা তালিকার হাজার হাজার লোক এখনও নিখোঁজ রয়েছে।
বিশেষ এজেন্ট স্টিভেন মেরিল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশান (এফবিআই) তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে।
তিনি বলেন, আমরা সকল তালিকা যাচাই বাছাই করছি যাতে সত্যিকারভাবে নিখোঁজদের শনাক্ত করতে পারি।
মেরিল বলেছেন, মঙ্গলবার পর্যন্ত এফবিআইয়ের গণনায় ১১০০ লোকের নিখোঁজের কথা জানা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
এখন আরও তথ্যের জন্যে জনগণের কাছ থেকে সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে এফবিআই মৃতদের শনাক্ত করতে পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে। এখন পর্যন্ত ১১৫ জনের মধ্যে ২৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, দৃষ্টিনন্দন হাওয়াইয়ে দুই সপ্তাহ আগে দাবানলের সূত্রপাত ঘটে। পরে হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচ- বাতাসের কারনে এ দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
মাউই দ্বীপের কর্তৃপক্ষ বলছে, দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর সময় লাগবে। এ ছাড়া প্রয়োজন হবে শত শত কোটি ডলারের।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories