শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে কানাডার অর্থমন্ত্রীকে জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫১ বার

সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোর দায়ে শাস্তির মুখে পড়লেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে জরিমানার মুখে পড়েছেন তিনি। তাকে ২৭৩ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়েছে।
রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই শাস্তির মুখে পড়েছেন তার নিজ প্রদেশেই। যদিও কানাডার এই অর্থমন্ত্রীর নিজের কোনও গাড়ি নেই। ফ্রিল্যান্ডকে তার নিজ প্রদেশ আলবার্টাতে ২৭৩ কানাডিয়ান ডলার (২০০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।
তার মুখপাত্র ক্যাথরিন কাপলিনস্কাস বলেছেন, গ্র্যান্ডে প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যে ঘণ্টায় ১৩২ কিমি (৮২ মাইল) গতিতে গাড়ি চালানো অবস্থায় অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডকে ধরা হয় এবং পরে তাকে ওই জরিমানা করা হয়।
কানাডার আলবার্টা প্রদেশের হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ঘণ্টায় ১১০ কিমি।
পরে জরিমানাকৃত সম্পূর্ণ অর্থ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পরিশোধ করেন বলেও জানান মুখপাত্র ক্যাথরিন। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার বৃহত্তম শহর টরন্টোর একটি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করেন এবং প্রায়শই তাকে তার বাইকে দেখা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories