শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশে ফিরেই গ্রেফতার সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪৬ বার

১৫ বছরের স্বেচ্ছানির্বাসনের পর নিজ দেশে ফেরার পরপরই গ্রেফতার হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।
মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকালে সিঙ্গাপুর থেকে নিজস্ব বিমানে ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানাতে জড়ো হন শত শত সমর্থক।
দেশে ফেরার পর রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন থাকসিন। এর কিছুক্ষণ পরই পুলিশ তাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়।
তবে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন তিনি।
থাকসিনের আগমন উপলক্ষে তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি পারিবারিক ছবি পোস্ট করে লিখেন, ‘আবারো থাইল্যান্ডে স্বাগতম বাবা।’
পেতংতার্ন আরও লিখেন, ‘আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ বলেছেন, থাকসিনকে ব্যাংককের কারাগারে নিয়ে যাওয়া হবে।
৭৪ বছর বয়সী থাকসিন থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ‘দুর্নীতির’ মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশ ছাড়েন। তারপর থেকে তিনি দেশের বাইরে স্বেচ্ছানির্বাসনে ছিলেন।
গত মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে থাকসিনের মেয়ে পেতংতার্নের দল ফেউ থাই দ্বিতীয় স্থান অর্জন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories