শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৫৯ বার

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করতে চলেছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশিদের জন্য এই প্ল্যাটফর্মটি চালু করবে দেশটি।
এর মাধ্যমে বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছে দেশটি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব আগামী বৃহস্পতিবার ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করবে বলে সৌদি পর্যটন কর্তৃপক্ষ আরব নিউজকে জানিয়েছে। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে ভ্রমণ করে থাকেন।
আরব নিউজ বলছে, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিগ আল-রাবিয়াহের নেতৃত্বে সৌদির একটি প্রতিনিধিদল আগামী ২৪-২৫ আগস্ট ঢাকা সফর করবে এবং সেই সময়ে সৌদির এই মন্ত্রী বাংলাদেশে নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধনও করবেন।
সৌদি আরবের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের ওমরাহ পালনকারীরা পুরো ওমরাহ যাত্রার পরিকল্পনা করতে পারবেন। এটি ভ্রমণকারীদের ওমরাহ যাত্রার জন্য প্রয়োজনীয় ভিসা এবং পারমিট পেতে সহায়তা করবে।
এশিয়া প্যাসিফিক মার্কেটের নুসুক প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ সোমবার আরব নিউজকে বলেন, ‘বাংলাদেশ থেকে ওমরাহযাত্রী ও পর্যটকদের সুবিধার্থে ঢাকায় প্রথমবারের মতো নুসুক রোডশোর আয়োজন করা হয়েছে। এই রোডশোর মূল উদ্দেশ্য হলো- এই দেশে নুসুক প্ল্যাটফর্ম চালু করাৃ কারণ সৌদি আরবের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার।’
আরব নিউজ বলছে, চলতি বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নুসুক প্ল্যাটফর্ম চালু করেছিল। এই প্ল্যাটফর্মটি মুসল্লিদের মক্কা ও মদিনা এবং এর বাইরে পবিত্র শহরগুলোতে ভ্রমণের পরিকল্পনা করতে এবং এ-সংক্রান্ত নানা সেবা গ্রহণের সুযোগ দিয়ে থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories