আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহীর জেলা বিএনপি সভাপতি কতৃক কবরস্থানে পাঠানো ও হত্যা হুমকির প্রতিবাদে হালুয়াঘাট মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল কতৃক আয়েজিত সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ গেইটের সামনের সড়কে মানববন্ধন আয়োজন করা হয়।উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক আকন্দ,শাহ্ আহমদ, সুভাষ দে,সুশিল ঘাগ্রা, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী নেতা এনামুল হক মন্ডল, আওয়ামিলীগ নেতা হাবিবুর রহমান (ভিপি), শহিদুল ইসলাম, যুবলীগ আহবায়ক নাজিমুদ্দিন আহমদ,মির্জা মূর্শেদ, পৌর ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান মানিক,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাহাদাৎ হোসেন, সম্পাদক মোঃ সুমন, রানা,সহ মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, ও বিশিষ্ট জন। বক্তা বীর মুক্তিযোদ্ধা শাহ আহমদ প্রধানমন্ত্রীর কাছে একাত্তরের জমা দেওয়া হাতিয়ার ফেরৎ চান, তিনি বলেন স্বাধীনতা বিরোধীরা এখনও সম্পুর্ন নির্মূল হয় নাই মাঝে মাঝে এরা মাথা উঁচু করতে চায় একটা গোষ্ঠীর প্ররোচনায়, আজকে মানববন্ধনের মাধ্যমে এদের নির্মূল করার আঙ্গিকার করেন, মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী হত্যার হুমকি দাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
Leave a Reply