বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

দলীয় নেতা-কর্মীরা বেঈমানী করেছে: আজমত উল্লাহ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৭৩ বার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পর দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আজমত উল্লাহ খান। বিষয়টি নিয়ে দল ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
গতকালের নির্বাচনে ১৬ হাজার ১৯৭ ভোটে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের কাছে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী। শুক্রবার দিনভর নিশ্চুপ থাকার পর বিকেল দিকে টঙ্গীর বাসভবনে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি কথা বলেন।
আজমত উল্লাহ খান বলেন, ‘কিছু ত্রুটি ছিল ইভিএমের কারণে। অনেক লোক ভোট দিতে পারেনি। যা-ই হোক, ফলাফল যা হয়েছে আমি মেনে নিয়েছি। যিনি বিজয়ী হয়েছেন তাঁকে অভিনন্দন জানাই।
জনগণের দেওয়া রায় মেনে নিলেও নিজের পরাজয় মেনে নিতে পারছেন না আওয়ামী লীগের নেতা ।
তিনি বলেন, ‘আমি নির্বাচনের রায় মেনে নিয়েছি। কিছু প্রোপাগান্ডা ছিল। দলীয় নেতা-কর্মীরা আমার সঙ্গে বেঈমানী করেছে। নিশ্চয়ই দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।
নির্বাচনে বেসরকারিভাবে জয়ী প্রার্থী জায়েদা বেগমকে সহযোগিতা করতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়ে আজমত বলেন, ‘এখন তিনি কী ধরনের সহযোগিতা চাইবেন, সেটা তাঁর ব্যাপার। যেহেতু দলীয় প্রার্থী ছিলাম, তাই কিছু জিনিস চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা করে আমি আমার মতামত দেব।
অসুস্থতার কথা জানিয়ে বক্তব্য সংক্ষেপ করে আজমত বলেন, তিনি পরে বিস্তারিত জানাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories